শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

মালয়েশিয়া ইস্যু: ৩১৪ কোটি টাকা আত্মসাৎ, পাঁচ এজেন্সির বিরুদ্ধে দুদকের মামলা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে চুক্তিবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ গ্রহণ ও মোট ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে পাঁচ রিক্রুটিং এজেন্সির ২৬ মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, সরকারি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত ফি আদায়, পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ গ্রহণ এবং বিএমইটি–বায়রার নীতিমালা ভঙ্গের মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্সিগুলো বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে।

সংস্থাটি অভিযোগ করে, মোট কয়েক হাজার শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে এজেন্সিগুলো ৩১৪ কোটি টাকার বেশি হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দায়ের করা হয়েছে।

এর আগে একই ঘটনায় আরও ১২টি মামলা করেছিল দুদক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD