শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মার্কেলসহ শতাধিক রাজনীতিবিদ সাইবার হামলার শিকার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

ফাতেমা রহমান রহমান: সাইবার হামলার মাধ্যমে হ্যাকারের হামলার শিকার হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলসহ দেশটির শত শত রাজনীতিবিদ। সাইবার হামলার মাধ্যমে হাতিয়ে নেয়া তাদের ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস করে দেয়া হয়েছে।

নৌকায় ভোট দিতে জার্মানি আওয়ামী লীগে প্রচারণা তাদের ব্যক্তিগত চ্যাট, ক্রেডিট কার্ডের বিবরণসহ ব্যক্তিগত যোগাযোগের ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত হয়েছে। জার্মানির সব রাজনৈতিক দলের নেতারা এ হামলার শিকার হলেও দেশটি কট্টর ডান-দল এএফডির কেউ আক্রান্ত হননি।

এ ছাড়া, খ্যাতনামা ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে। গত মাসে এ হামলার চালানো হলেও এর সঙ্গে কে বা কারা জড়িত সে সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

সাইবার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায় নি তবে জার্মান আইনমন্ত্রী কাটারিনা বেয়ালি একে মারাত্মক হামলা বলে অভিহিত করেছন।

এদিকে জার্মানির ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি বা বিএসআই এ বিষয়ে তদন্ত করছে। বিএসআই বলেছে, তাদের জানামতে জার্মান সরকারের নেটওয়ার্কের কোনো ক্ষতি হয় নি।

এদিকে, রাজনৈতিক ভাবে স্পর্শকাতর কোনো তথ্য প্রকাশিত না হলেও ব্যক্তিগত তথ্য ফাঁসের ফলে সুদূর প্রসারী ফলাফল ঘটতে পারে বলে ধারণা ব্যক্ত করেছেন দেশটির সাংবাদিক এবং সাইবার হামলা বিষয়ক গবেষক মাইকেল গোটেসচেনবার্গ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD