শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের প্রেসিডেন্ট মার্ক এমালফার্ব ও ড. মোমেনের মধ্যে বৈঠক

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিক (Dyadic International Inc.) এর প্রেসিডেন্ট ও সিইও মার্ক এমালফার্ব (Mark Emalfarb) আজ বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে ডায়াডিক এর প্রেসিডেন্ট মার্ক এমালফার্ব বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ঔষধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভ্যাক্সিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়ে অবহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এসময় বলেন, বাংলাদেশের ঔষধ শিল্প সর্বাধুনিক কারিগরি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক মানের ঔষধ উৎপাদন করছে এবং বিশ্বের অনেক দেশে প্রতিযোগিতামূলক দামে ঔষধ রপ্তানি করছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ থেকে অধিকতর ঔষধ নিতে অনুরোধ জানান এবং বলেন কোভিডের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে অনেক মেডিক্যাল ইকুইপমেন্ট নিয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে অত্যাধিক উৎপাদন ব্যয়ের কারনে ঔষধের মূল্য অনেক বেশি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐসব দেশের বড় বড় কোম্পানি বাংলাদেশের ঔষধ শিল্পে বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে তুলনামূলক সুবিধা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে তিনি ভ্যাক্সিন উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের সাথে ডায়াডিকের মতো বিশ্বখ্যাত বায়োটেকনোলজি কোম্পানির সহযোগিতার উদ্যোগের জন্য মার্ক এমালফার্বকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আগামীকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে এবং মার্কিন বায়োটেকনোলজি কোম্পানি ডায়াডিকের মধ্যে ভ্যাক্সিন উৎপাদন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD