শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন বহাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ অক্টোবর, ২০১৮

ঢাকা এবং নড়াইলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া দুটি মানহানি মামলায় হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের পৃথক দুটি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে জামিন বহাল রাখার আদেশ দেন।

তবে একাধিক মামলায় গ্রেপ্তার থাকায় খালেদা এখনই কারামুক্ত হতে পারছেন না।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ মিলনায়তনে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে খালেদা জিয়া বলেছিলেন, মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছেন সে ব্যাপারে বিতর্ক রয়েছে। বিভিন্ন বই ও নথিপত্রে এই বিতর্ক রয়েছে। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকেও খাটো করে বক্তব্য দেন।

এই বক্তব্যের পর নড়াইলের নড়াগতীর রায়হান ফারুকি ইমাম নামের এক ব্যক্তি ২০১৪ সালের ২৪ ডিসেম্বর খালেদার বিরুদ্ধে মামলা করেন। একই বক্তব্যকে কেন্দ্র করে ২০১৬ সালের ৫ জানুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকায় মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মানহানির মামলা করেছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD