জার্মান-বাংলা ডেস্ক:আজকাল পত্রপত্রিকা খুললে দেখা যায় দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকান্ডে হাজার হাজার লোকের মৃত্যু।কেন ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নিভাতে ব্যার্থ?সরকার ফায়ার সার্ভিসের কর্মীরা কেন পুষে?ওরা অকর্মা ইত্যাদি নিয়ে আমরা ফেসবুকে ট্রোল করি।কিন্তু কখনও কি ভেবে দেখেছি কেন তারা ব্যার্থ?ফায়ার সার্ভিসের কর্মীরা সব সময় তাদের জীবন বাজি রেখে মানুষের সাহায্যে ঝাপিয়ে পড়ে কিন্তু তাদের যন্ত্রপাতির অভাব।তারা চাইলেই সব কিছু করতে পারে না,কারন তাদের আধুনিক প্রয়োজনীয় যন্ত্রপাতি নাই।
বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন খাতে বাজেট আসে কিন্তু অত্যান্ত দুঃখের সাথে বলতে হয় দমকলবাহিনীর যন্ত্রপাতি কেনার জন্য কি কোন বাজেট হয় না?
অনেকটা ‘সৈন্য না থাকলে যুদ্ধ করবেন কি নিয়ে’ অর্থাৎ যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকে তবে তারা মানুষকে নিরাপদে বাঁচাবে কি ভাবে? তাই সরকারের উচিত ফায়ার সার্ভিসের কর্মীদের আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা।
আর কত লোক অগুনে পুড়ে মরলে সরকারের টনক নড়বে।চকবাজারের পর লালবাগ,লালবাগের পর বনানী আর কত লোকদগ্ধ হয়ে মরবে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন তিনি যেন দমকল বাহিনীকে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে দেন।
যে দেশে আধুনিক সরঞ্জামের অভাবে মানুষকে অকালে মরতে হয় সে দেশে হাজার কোটি টাকা বিনিয়োগ করে স্যাটেলাইট স্থাপন জাতির সাথে তামাশা ছাড়া আর কিছু না।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বনানীর ১৭ নম্বর রোডে ২২ তলা এফ আর টাওয়ারের নবম তলায় আগুন লাগে।ভয়াবহ এই আগুনে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের লাশও বুঝিয়ে দেয়া হয়েছে। আহত অন্তত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
বনানীতে উদ্ধার কাজের সময় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী এক ভিডিও বার্তায় বলেন,মাননীয় প্রধানমন্ত্রী আপনি আরও সচেতন হন এবং ফায়ার সার্ভিস কর্মীদের আধুনিক প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যাবস্থা করুন। ফায়ার সার্ভিস কর্মীরা চাইলেই সব কিছু করতে পারে না কারন তাদের যন্ত্রপাতির অভাব।সেদিকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ঐ কর্মী।
ফায়ার সার্ভিস কর্মীর আহবানের ভিডিও টি দেখতে এখানে লিংকে ক্লিক করুন
ভিডিও টি শেয়ার করে প্রধানমন্ত্রীর কাছে পৌছে দেওয়ার অনুরোধ ফায়ার সার্ভিস কর্মীর