শিরোনাম :
৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট সালমান শাহ হত্যা মামলা: জামিন পেলেন না অভিনেতা আশরাফুল হক ডন বিশ্বজুড়ে পূর্ণ সূর্যগ্রহণ দেখার অপেক্ষা, ইউরোপে থাকবে সবচেয়ে ভালো দৃশ্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে নতুন সম্ভাবনা সম্পাদকীয়:তারুণ্যের শক্তিতেই গড়ে উঠুক আগামীর বিশ্ব

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন সাম্প্রতিক ঘটনায় আহতদের দেখতে পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বর্ডার গার্ড হাসপাতালে আসেন। এসময় তিনি সাম্প্রতিক ঘটনায় আহত বিজিবি সদস্য এবং আন্দোলনে আহত হয়ে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

অতঃপর মাননীয় উপদেষ্টা আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক ঘটনায় বিজিবির ০৩ জন সদস্য নিহত (এদের মধ্যে ০২ জন RAB এ কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়েছে। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ও গেন্দুয়া কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ০৩ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং আহত আরও ০৩ জন শিক্ষার্থী বর্তমানে বর্ডার গার্ড হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD