শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

মাদক পাচারের অভিযোগে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠার পর কামাল হোসেন নামের এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া ওই এসআই গত এপ্রিল মাসে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী’ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি বাজার এলাকায় পুলিশের তিন সোর্সকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করছেন। তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই কামাল হোসেন চলতি বছরের ২২ এপ্রিল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কার পেয়েছিলেন। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর হাত থেকে তিনি ওই সম্মাননা গ্রহণ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD