শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

মাছ ধরতে গিয়ে তিন ভাই বজ্রপাতে নিহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ মে, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সিলেট শহরতলির জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে তিন ভাই বজ্রপাতে নিহত হয়েছেন। শনিবার ২৬ মে বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- জালালাবাদ থানার মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৮), তার বড় ভাই ইমন মিয়া (১২) ও তাদের চাচাতো ভাই গ্রামের বিলাল উদ্দিনের ছেলে আবদুল আমিন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে শনিবার বিকেলে তিন ভাই বজ্রপাতের শিকার হন। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা তিনজন হাওরে মাছ ধরছিলেন। বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD