শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

মাছের পেছনের মানুষটাকে খুঁজতে হবে, তার ভাল-মন্দ দেখতে হবে: ফরিদা আখতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের মৎস‍্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আপনারা-আমরা যারা মধ‍্যবিত্ত আছি, আমরা বাজারে গিয়ে মাছটাকে খুঁজি। মাছের পেছনে যে মানুষটা তাকেও খুঁজতে হবে, তার ভাল-মন্দ দেখতে হবে। 

বৃহস্পতিবার (১২) জুন সকালে পাবনার ঈশ্বরদীর পৌর শহরের উমিরপুর এলাকায় অবস্থিত মৎস‍্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, সরকার মৎস‍্য সম্পদের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ‍্যে কাজ করে যাচ্ছে। যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়। কারণ, মধ‍্যবিত্তরা বাজারে গিয়ে বেশিরভাগ মাছ খোঁজেন, ভাল মাছটা কিনতে চান। 

তিনি বলেন, নদীতে-জলাশয়ে মাছ ধরে ও ব‍্যবসা করে আমাদের দেশে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে। তাদের কথা আমাদের ভাবতে হবে। সেজন্য এর সঙ্গে সংশ্লিষ্টদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

ঈশ্বরদী মৎস‍্য বীজ উৎপাদন খামার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এখানে বিশাল জায়গা। তারা অনেক পরিশ্রম করে প্রতিকূল অবস্থার মধ‍্যে রেণু পোনা উৎপাদন করছেন। প্রতি বছরে যে টার্গেট বেঁধে দেওয়া হয়, সেটিও তারা পূরণ করছেন। যদিও এখানে তীব্র জনবল সংকটসহ নানা সমস‍্যা রয়েছে। কিন্তু সুখবর হচ্ছে, এবার সরকার এটির উন্নয়নের জন‍্য একটি প্রকল্প হাতে নিয়েছে। 

এ সময় পাবনা জেলা মৎস‍্য কর্মকর্তা দীপক কুমার পাল, ঈশ্বরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মৎস‍্য বীজ উৎপাদন খামারের ব‍্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD