শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

মহেশপুরে ব্যবসায়ীকে অপহরণ, পরিবার দিশেহারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১১ আগস্ট, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম, মহেশপুর, ঝিনাইদহ, প্রতিনিধি: গত মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত গভীর রাত্রে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রাম থেকে মাইক্রোবাস যোগে সাদা পোশাকের অস্ত্রধারীরা লিটন ওরফে রতন (৩২) নামের এক সাধারণ ভুষিমাল ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নিজ বাড়ি থেকে জোর পুর্বক তুলে নিয়ে যাওয়ায় খোজ সন্ধান না পেয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে । তিনি বিশারত আলীর ছেলে।

প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে লিটনের বাড়িতে দুইটি সাদা মাইক্রোবাস উপস্থিত হয়। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক মাইক্রোতে তুলে নিয়ে যায়। এসময় অস্ত্র ধারীরা কাউকে তাদের আশে পাশে যেতে বা দাঁড়াতে দেয়নি।

এ ঘটনার পর থেকে লিটনের স্বজনরা পুলিশ, ডিবি ও র‌্যাবের কাছে খোঁজ নিয়েও তাকে কোন খোঁজ মেলাতে পারেনি।

লিটনের স্ত্রী শরীফা খাতুন জানান, তার স্বামী কোন অপরাধ মুলক ঝুট ঝামেলায় থাকেন না। নিজে চাষ কাজ ও সাধারণ ভুুুষি মালের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। তিনি তার স্বামীর অক্ষত উদ্ধার চান।

ইউনিয়নের ওয়ার্ড মেম্বর মোমিনুর রহমান জানান রাতে কে বা করা লিটনকে তুলে নিয়ে গেছে জানতে পারিনি তবে বহু স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তিনি খবর শুনেছেন কিন্তু কিছুই বলতে পারেননি। এবিষয়ে ঝিনাইদহ ডিবির ওসি জাহাঙ্গীর হোসেন জানান তাদের কোন টিম ঘটনার দিন মহেশপুরে যায়নি। এবং তাদের কাছে এই নামে কেও আটক নেই।

বিষয়টি নিয়ে মহেশপুর থানার ওসি লস্কার জায়েদুল হক জানান আমরাও এমন খবর পেয়েছি তবে সরকারের কোন না কোন বিভাগ হয়তো নিয়েছে তবে খোজ পেলে জানাতে পারবো। এছাড়া তিনি আরো বলেন যাচাই বাছাই করে দেখা হচ্ছে কারা নিয়েছে। কিন্তু তুলে নেওয়ার বিষয়ে কেউ কোন জিডি করতে আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত রতনের কোন সন্ধান মেলাতে পারেনি তাদের পরিবার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD