শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ: গত ১৯ জুলাই সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর শহীদ সিপাহীর নাম করনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধু পাঠচক্র উপলক্ষে পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ ৩ মহেশপুর-কোটচাঁদপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরনী উনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নুর।

অনুষ্ঠানের উপস্থিত দশনার্থীদের একাংশ
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বীর প্রতিক স্বাধীনতা পদক প্রাপ্ত কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম খাইরুল আনাম, মহেশপুর পৌর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস ছাত্তার, জেলা কৃষকলীগের সহ সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাত, মহেশপুর পদ্মপুকুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল হাই, মহেশপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ রবিউল ইসলাম, বীর শ্রেষ্ঠ হামীদুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, ওসি লস্কর জায়াদুল হক, পৌর আ’লীগ সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, উপজেলা যুবলীগ আহবায়ক কাজী আতিয়ার রহমান, যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী মাষ্টার, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, মহেশপুর সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ কবীর আহাম্মেদ সহ শিক্ষক/শিক্ষিকা/ছাত্র/ছাত্রী সহ আ’লীগ অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও মাননীয় সংসদ সকলের উপস্থিতিতে বঙ্গবন্ধু পাঠচক্রের পুরস্কার বিতরণ করেন।