শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মহেশপুরে নিম্নমানের ইট, বালি দিয়ে চলছে রাস্তার সলিং

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

শামীম খান, মহেশপুর, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে অমল কার্মকারের দোকান থেকে আমিন হোসেনের বাড়ি এবং শহিদুল ধোপার বাড়ি হতে শংকর সরকারের বাড়ি পর্যন্ত (৩৮৪ ফুট) জেলা পরিষদের ২ লাখ টাকা বাজেটের সলিং-এর কাজ অনিয়মের শেষ নেই। নিয়ম অনুযায়ী ১ নম্বর ইট এবং ৩ ইঞ্চি পুরু বালি দেবার কথা থাকলেও নিম্নমানের ৩ নম্বর ইট এবং গর্তে বালি ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী বাঁধা দিলেও ঠিকাদার প্রাথমিকভাবে কাজ বন্ধ করে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার সহযোগীতায় পুনরায় কাজ শুরু করেছে।

এ ব্যাপারে এস বি কে যুব লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিসু বলেন, আমি প্রকল্পটি এনেছি, গ্রামের রাস্তা কাজে একটু এদিক ওদিক হতেই পারে ও কোন বিষয় না।

এস বি কে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান চৌধুরী নুথান জানান, এভাবে নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছে তা সত্যিই দুঃখজনক, আমি বিষয়টি দেখছি।

ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, জেলা পরিষদ থেকে ১ নম্বর ইট এবং তিন ইঞ্চি বালি দিয়ে রাস্তার সলিং করার কথা কিন্তু ঠিকাদার যদি তা না করে তাহলে চরম দুর্নীতি করছেন।

এ ব্যাপারে ঠিকাদার মাসুদ হোসেনের সাথে মোবাইলে ০১৭১৮৯২৯১৩৩ নম্বরে যোগাযোগ করলে তিনি জানান, আমি ৩ নম্বর না, দুই নম্বর ইট দিচ্ছি। প্রকল্প ছাড় করাতে আমার অনেক খরচ হয়ে গেছে। আমি আর বেশিকিছু করতে পারব না। আপনারা যা ইচ্ছা লিখতে পারেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD