শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

মস্কোয় মার্কেল-পুতিন জরুরি বৈঠক শনিবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

জার্মানবাংলা অনলাইন : রাশিয়া ও জার্মান নেতাদের মধ্যে শনিবার মস্কো আলোচনায় মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত হওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সৃষ্ট চরম উত্তেজনা এবং লিবিয়ার রাজনৈতিক অস্থিরতার বিষয় প্রাধান্য পাবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১১ জানুয়ারি, শনিবার বিকেলে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে বৈঠক করবেন। ২০১৮ সালের মে মাসের পর তার এটি প্রথম মস্কো সফর। ওই সময় এ দুই নেতা কৃষ্ণ সাগরের সোচিতে সাক্ষাত করেন। পুতিন এ সপ্তাহে সিরিয়া ও তুরস্ক সফর করেন এবং তিনি আঞ্চলিক ক্ষমতাধর ব্যক্তি হিসেবে তার ভূমিকা পালনের আগ্রহ দেখান।

মস্কো আলোচনায় যোগ দিতে যাওয়া জার্মান পররাষ্ট্রমন্ত্রী হিকো মাস জানান, এ বৈঠকের প্রধান কারণ লিবিয়া সংঘাত ছড়িয়ে পড়া। সেখানের এ সংঘাত নিরসনে জার্মানি একটি মধ্যস্থতার ভূমিকা পালন করছে।

এদিকে ক্রেমলিন গত সপ্তাহে জানায়, শনিবারের আলোচনায় বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি প্রাধান্য পাবে।
পুতিন সতর্ক করে দিয়ে বলেন, এ হত্যা এ অঞ্চলে মারাত্মক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

ইতোমধ্যে মস্কোর মিত্র দেশ ইরান মার্কিন হামলার জবাবে ইরাকে আমেরিকার সৈন্য থাকা দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র : এএফপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD