
শরীর ভালো থাকলে মন ভালো থাকে। আর ভালো সুস্বাস্থ্য মানে মানসিক আর শারীরিক দুই দিক থেকেই সুস্থ বা ঠিক থাকা বোঝায়। আমাদের দৈনন্দিন জীবনযাপন ঠিকমতো চালিয়ে নিতে মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কিছু খাবার আছে যা আমাদের মনের উপর প্রভাব ফেলে। আর মনের উপর প্রভাব বিস্তারকারী এ খাবারগুলোই কিন্তু আমাদের সুখে থাকতেও সাহায্য করে। সম্প্রতি নতুন এক গবেষণায় এ তথ্যই প্রমাণিত হয়েছে। গবেষকরা বলেছেন, কিছু খাবারে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীর এবং মন উভয়ের জন্যই ভালো। খাবারগুলো আমাদের শরীরকে নানা ক্ষতির হাত থেকে বাঁচার পাশাপাশি স্থূলতা, ডায়াবেটিস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকেও রক্ষা করে।