শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

মনোনয়ন ফরম বিক্রিতে আ.লীগ কার্যালয় এখন উৎসবমুখর

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা বিশেষ রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের কার্যালয়ে চলছে উৎসবমুখর পরিবেশ। অন্যদিকে বিএনপি কার্যালয়ে ছিল না কোনো নির্বাচনি তৎপরতা৷ আজ (১০ নভেম্বর) সন্ধ্যায় জোট এবং ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিএনপি এমনটিই জানা গেছে বিশেষ সূত্রে।

গত ৮ নভেম্বর সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ৷ ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর৷ ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর৷

শুক্রবার (নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা আগেই দিয়ে রেখেছিল আওয়ামী লীগ৷ ফলে ওই সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরম সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়৷ একটি ফরম কেনা হয়েছে শেখ হাসিনার নিজের আসন গোপালগঞ্জ -৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনের জন্য৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরমটি কিনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লা’র কাছে হস্তান্তর করেন৷ এ ছাড়া তিনি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্যও একটি ফরম সংগ্রহ করেন৷ ওবায়দুল কাদেরের জন্য নোয়াখালী-৫ আসনের একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ৷

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কতদিন পর্যন্ত কেনা যাবে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক জার্মানবাংলা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘১১ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভা হবে৷ সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে৷’’

আটটি বিভাগের মনোনয়নপ্রত্যাশী ব্যক্তিদের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ৷ ফরমের দাম ৩০ হাজার টাকা৷ সকাল থেকে বিভিন্ন জেলা শহর থেকে বাসে করে সমর্থকদের নিয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা৷

ফরম বিক্রি উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় এলাকায় ব্যান্ড পার্টি বাজানো হয়৷ প্রার্থী ও সমর্থকদের গলায় ছিল শ্লোগান৷ তবে অনেক মনোনয়নপ্রত্যাশী নিজে না এসে অন্য কাউকে দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন৷

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD