শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

মনোনয়নপত্রে স্বাক্ষর করলেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মনোয়নপত্রে স্বাক্ষর করেছেন। দুদিন আগে তিনি তার মনোয়নপত্রে স্বাক্ষর করলেও রোববার একজন কারা কর্মকর্তার মাধ্যমে সেটি আবারো ঢাকার জেলা প্রশাসক এর কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন এর পক্ষে দলের শীর্ষ নেতারা একাধিক আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। নিয়ম অনুযায়ী কারাবন্দী কোন আসামীর মনোনয়নপত্রে স্বাক্ষর করাতে হলে স্ব স্ব জেলার জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়।

গত বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা জেলা প্রশাসক এর কার্যালয় থেকে খালেদা জিয়ার মনোনয়নপত্রের যাবতীয় কাগজপত্র বাহকের মাধ্যমে কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়। কর্তৃপক্ষ তার কাগজপত্র যাচাই করে পরদিন (শুক্রবার) সকালে তার স্বাক্ষর নিতে ডেপুটি জেলার পদমর্যাদার একাধিক কারা কর্মকর্তা পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারের ডে কেয়ার সেন্টারে যান। তারা খালেদা জিয়ার কাছ থেকে তার ৩টি নির্বাচনী আসনে অংশ নেয়ার জন্য মনোয়নপত্রে স্বাক্ষর নেন।

রোববার কারা অধিদফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, উনার (খালেদা জিয়া) মনোয়নপত্রে স্বাক্ষর শুক্রবারই নেয়া হয়েছে। তবে দুদিন সাপ্তাহিক ছুটি থাকায় পাঠানো সম্ভব হয়নি। তিনি বলেন, মনোনয়নপত্রগুলো সত্যায়িত করে একজন ডেপুটি জেলারের মাধ্যমে রোববার তা ডিসি অফিসে পাঠিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD