শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

মধুসুধন দত্তের বাড়ি সজ্জিত : মধুমেলা শুরু ২২ জানুয়ারি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
শতত হে নদ তুমি পড় মোর মনে। কবির মনে রাখা সেই কপোতাক্ষ নদের তীরে আম্রকাননে সরাসরি প্রশাসনের নিয়ন্ত্রণে মহোৎসব হবে এবার মধুুমেলা। মহাকবি মাইকেল মধুসুধন দত্ত আধুনিক বাংলার সার্থক কবি মাইকেল মধুসুধন দত্ত তার অপরিমেও মেধা ও প্রতিভার সোনালী স্পর্শে বাংলা সাহিত্যের বিভিন্ন দিক সমৃদ্ধ করে গিয়েছিলেন। তিনি স্বতন্ত্র কাব্যরীতি,বিষয়বস্তু, দৃষ্টিভঙ্গি এবং বিপ্লবী সত্বার উজ্জ্বল উদ্ভাসন।

যাহা আজও আমাদের কাছে সমান প্রাসঙ্গিক। অমর কাব্য রীতির জন্য তিনি বাঙ্গালির হৃদয়ে চির অম্লসন হয়ে থাকবেন। মহাকবি মাইকেল মধুসুধন দত্ত জন্ম গ্রহন করেন ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি, বাংলা ১২ই মাঘ ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি মধুসুধন দত্তের স্মৃতিকে ধরে রাখার জন্য নিজ বাড়ী যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীর পূর্নভূমিতে এবার কোন টেন্ডার ডাক ছাড়াই সরাসরি প্রশাসনের ব্যবস্থাপনায় আগামি ২২ জানুয়ারী শুরু হচ্ছে মহাকবি মাইকেল মধুসুধন দত্তের ১৯৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ৭দিনব্যাপী মধু-উৎসব মধুমেলা ২০১৯ যা ২২ জানুয়ারি শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

তাই কবির জন্মজয়ন্তী ও মধুমেলা উদযাপন স্বার্থক করতে আয়োজক কমিটি ব্যাস্ত সময় কাটাচ্ছে। আর মধুপল্লীকে নতুন সাজে সাজতে ফুসরত নেই যেন পরিচ্ছন্ন কর্মীদেরও। সরেজমিনে সাগরদাঁড়ীর মধুপল্লী ঘুরে দেখা গেছে কবির মাতৃভূমি পিতৃভূমির প্রতিটি স্থানকে পর্যাটকদের জন্য আকর্ষনীয় করে তোলার জন্য রংতুলির পরশ বুলাতে ব্যাস্ত সময় পার করছে শিল্পী ও পরিচ্ছন্ন কর্মীরা। আগামি ২৫ জানুয়ারী কবির জন্ম দিন হলেও এসএসসি পরীক্ষার কারনে এবার মেলা আয়োজক কমিটি ২২ জানুয়ারী মেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। তাই আগে ভাগে শরু হয়েছে তোড়-জোড়।

প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান সাগরদাঁড়ী মধুপল্লীর কাষ্টডিয়ান মোঃ মহিদুল ইসলাম বলেন আগামী ২২ জানুয়ারী শুরু হতে যাচ্ছে মহাকবি মাইকেল মধুসুধন দত্তের ১৯৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে মধুমেলা ২০১৯। তাই আমরা সকলেই দিনরাত চেষ্টা করে যাচ্ছি মধুপল্লীর শোভাবর্ধনের জন্য। মেলা শুরু হওয়ার আগেই সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে আশা করছি। তিনি আরো বলেন অন্য বছরের চেয়ে এবার অধিক সংখ্যক ভক্ত ও পর্যটকের সমাগম ঘটবে। ইতিমধ্যে আমাদের সিংহভাগ কাজ শেষ হয়ে গছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন,এবারের মধুমেলায় কোন অশ্লীলতা থকবেনা, মেলা থাকবে সম্পূর্ণ প্রশাসনের নিয়ন্ত্রণে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD