শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

মদনে সংঘর্ষের ১৫ দিন পর আহত ছদ্দু মিয়ার মৃত্যু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন ( নেত্রকোনা) প্রতিনিধি: ইভটিজিংয়ের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে গত ১৫ মে মঙ্গলবার ছদ্দু মিয়া (৪৫) গুরুতর আহত হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা থেকে ময়মনসিংহ নিয়ে আসলে ১৫ দিন চিকিৎসার পর বুধবার রাতে উক্ত হাসপাতালেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বদরজ্জামান শেখ মানিক নিশ্চিত করেছেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রহিছ মিয়ার গ্রুপের সাথে একই গ্রামের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কোর্ট ও থানায় কয়েকটি মামলা হয়েছে। ১৪ মে সোমবার রাতে তাজুল ইসলামের গ্রæপের লোকজন রহিছ মিয়া গ্রুপের লোকজনের নামে মদন থানায় একটি ইভটিজিং এর অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে ১৫ মে মঙ্গলবার সকালে দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠের পাশে দুই গ্রুপের মধ্যে দু’ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটলে তাজুল ইসলামের সৎভাই ছদ্দু মিয়াসহ ৫০ জন আহত হয়।
তদন্ত কর্মকর্তা এস আই মমতাজ উদ্দিন জানান,আহত ছদ্দু মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার রাত সারে নয়টার দিকে মৃত্যু বরণ করেছেন। তার লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD