শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

মদনে মসজিদের টাকা আত্মসাৎ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮
মসজিদের মোতওয়াল্লীর বিরোদ্ধে মদনে মুসুল্লীদের মানববন্ধন

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: মসজিদের আত্মসাৎকৃত টাকা ফেরত ও ওয়াকফস্টেইট এর মোতওয়াল্লির পদ থেকে বাতিলের দাবিতে রোববার নেত্রকোনার মদন উপজেলার বাউশা গ্রামের মুসুল্লীরা মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে বাউশা জামে মসজিদের মোতওয়াল্লী মতিউর রহমানের বিরুদ্ধে শতাধিক মুসুল্লী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, হাসিম উদ্দিন তালুকদার,তৌহিদ মিয়া, বাচ্চু মিয়া, আলকাছ মিয়া,জয়তন মিয়া, সলিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, উক্ত দুর্নীতিবাজ মতিউর রহমান, মসজিদের প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ ও মসজিদের নামের দানকৃত জমি নিজের জমি হিসেবে ইজারা বন্ধক দিয়ে টাকা আত্মসাৎ করে গ্রামে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে। যে কোন সময় এলাকায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা দুর্নীতিবাজ মোতওয়াল্লী মতিউর রহমানের অপসারণ ও আত্মসাৎকৃত টাকা ফেরতের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ইতিপূর্বে তার বিরুদ্ধে উপজেলা প্রসাশনসহ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে গ্রামবাসী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD