শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ভৈরবে র‌্যাবের হাতে মাদকসহ ট্রেন পরিচালক আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ডাক বগি থেকে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ মাদক পাচারের অভিযোগে ট্রেনের গার্ড (পরিচালক) নিয়াজ মাহমুদকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৩১ আগস্ট) সকালে ভৈরব রেলওয়ে স্টেশন এ অভিযান পরিচালনা করেছে ভৈরব র‌্যাব-১৪।

রেলওয়ে থানা সুত্রে জানা গেছে ,রেলওয়ে স্টেশনে শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেসের তালাবদ্ধ ডাকবগি থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পাঁচারের অভিযোগে ট্রেনের ওই গার্ডকে আটক করা হয় । ট্রেন থেকে মাদক উদ্ধারের ঘটনায় উলে­খিত ট্রেনটির পরিচালক আটক হওয়ায় ভৈরব রেলওয়ে স্টেশনে প্রায় তিন ঘন্টা ট্রেনটি আটকা পড়ে থাকে । পরে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে গার্ড এসে ট্রেনটি ঢাকায় পাঠানো হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাতে হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইলে অভিযান চালায় র‌্যাব। এ সময় গার্ডের নিয়ন্ত্রণে থাকা তালাবদ্ধ মাল বুকিংবিহীন ডাক বগি থেকে ল্যাপে মোড়ানো অবস্থায় ১১ কেজি গাঁজা ও ৯৮ পিস ফেনসিডিল উদ্ধার করা হয় এবং গার্ড নিয়াজ মাহমুদকে আটক করে র‌্যাব। জিজ্ঞাসাবাদে সে টাকার বিনিময়ে মাদক পাচারের কথা স্বীকার করে বলে জানায় রেলওয়ে পুলিশ ।

এ ব্যাপারে গার্ডের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলা নাম্বার-১৫।

ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ট্রেনের গ্রেপ্তারকৃত পরিচালক নিয়াজ মাহমুদ টাকার বিনিময়ে মাদক পাচারের কথা স্বীকার করেছেন ।

তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদক পাচারের অভিযোগে একটি মামলা হয়েছে বলে জানা তিনি ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD