শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

ভৈরবে গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: নিহত ১

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ আগস্ট, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে কোরবানীর গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কায় ফেলা উদ্দিন (৩০ ) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
সে রংপুর জেলার পীরগঞ্জ থানার চর রাঙামাটি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
আজ রোববার গভীর রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শুম্ভুপুর পাক্কামাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, কোরবানীর গরু বোঝাই করা ট্রাকটি (যার নাম্বার ঢাকা মেট্রো -ট ১১-৯৭৭৫) রংপুর থেকে সিলেটে যাওয়ার পথে ট্রাকচালক হঠাৎ ঘুমিয়ে পড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শুম্ভুপুরের পাক্কামাথা এলাকার সড়কের পাশে থাকা গাছের ধাক্কায় ট্রাকের উপরে বসে থাকা গরুর ব্যবসায়ীর সহকারি ফেলা উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আবু মিয়া ও হারুন মিয়া নামে দুইজন গরু ব্যবসায়ী আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ঘুমিয়ে যাওয়া ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD