শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ভৈরবে অবৈধ রেল ভ্রমণের অপরাধে ৭৫৮ যাত্রীকে জরিমানা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি: ভৈরব রেলওয়ে স্টেশনে বিনাটিকেটে রেল ভ্রমণের অপরাধে ৭৫৮ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।

আজ শনিবার টিকিট ব্লক চেকিংয়ের মাধ্যমে বিনাটিকিটে রেলভ্রমণের অপরাধে ৭৫৮ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করে। ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জ,ঢাকা-নোয়াখালী যাতায়তগামী আন্তঃনগর ট্রেনগুলির যাত্রীর কাছ থেকে দিনব্যাপী অভিযানে জরিমানা আদায় করে রেলওয়ে কর্তৃপক্ষ। ভৈরব রেলস্টেশনে অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় চীফ কমার্শিয়াল ম্যানেজার সরদার শাহাদাৎ হোসেন। এসময় তাকে সহায়তা করেন প্রায় ২৫ জন টিকিট কালেক্টর, রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাসহ রেলস্টেশনের বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তাগণ।

ভৈরব রেলওয়ে স্টেশন মাষ্টার অমৃত লাল দাস জানান, ট্রেনে ব্লক চেকিং একটি নিয়মিত ঘটনা। এই ব্লক চেকিংএ বিনাটিকিটের যাত্রীদেরকে জরিমানা করার পাশাপাশি বিনাটিকিটে রেলভ্রমণ একটি অপরাধ কথাটি যাত্রীদেরকে হুসিয়ারী করা বলে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD