উইন্ডরাশ স্ক্যান্যাল নামে পরিচিতি পাওয়া বর্তমান অভিবাসন বিতর্কটি সামনে আসে যখন কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে কিছু অভিবাসীদের ব্রিটেন থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করা হয়। ১৯৪০ থেকে ১৯৭০ এর দশক পর্যন্ত ব্রিটেনে আসা এসব অভিবাসী তা তাদের আত্মীয়দের অবৈধ অভিবাসী ঘোষণার পরিকল্পনার কথা সামনে আসলে ব্রিটেনে বিতর্ক শুরু হয়। গত সপ্তাহে সামনে আসা স্বরাষ্ট্রমন্ত্রী অ্যামবার রুডের পূর্ণাঙ্গ চিঠিটি গত রবিবার প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আগামী কয়েক বছরের মধ্যে আরও দশ শতাংশ বেশি অবৈধ অভিবাসীকে বের করে দেওয়ার কথা জানানো হয়। এর জের ধরেই বিতর্কের মুখে পড়েন অ্যামবার রুড।
বিবিসি লিখেছে, বিরোধী দল থেকে পদত্যাগের দাবি জোরালো হতে থাকলে রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী থেরেসা মে-কে ফোন করে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান রুড। পদত্যাগপত্রে রুড লিখেছেন, অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করতে যাদের টার্গেট করা হয়েছে তাদের বিষয়ে তার কার্যালয়কে যে তথ্য দেওয়া হয়েছিল সে বিষয়ে সতর্ক না থাকার সম্পূর্ণ দায় নিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী থেরেসা মে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, রুডকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়তে দেখার ঘটনায় দুঃখ পেয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অর্জনে গর্বিত বলেও জানান তিনি।








