শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’ বাস্তবায়নের জন্য কাজ করতে চায় চীন

আকাশ:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

 

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ১৬ নভেম্বর স্থানীয় সময় বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সি চিন পিং বলেন, বতর্মানে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। এ অবস্থায়, সবাইকে একযোগে সমস্যার সমাধান ও কঠোর সময় অতিক্রম করতে হবে। বিশেষ করে, বড় দেশসমূহের উচিত দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করা। শান্তি, উন্নয়ন, ও সহযোগিতার চলমান ধারা কেউ থামাতে পারবে না। মানবজাতির ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে।

তিনি বলেন, জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার দৃঢ় সমর্থক চীন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে, জাতিসংঘের সনদ সবাইকে মেনে চলতে হবে এবং সকল দেশের যুক্তিসঙ্গত উদ্বেগকে আমলে নিতে হবে। বতর্মানে বিশ্বের উন্নয়ন-প্রক্রিয়া অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন। এ অবস্থায় সকলের উচিত উন্নয়নকে আন্তর্জাতিক এজেন্ডার কেন্দ্রে রাখা; বৈশ্বিক উন্নয়ন-প্রক্রিয়ায় নতুন প্রাণশক্তি যোগানো; বৈশ্বিক উন্নয়নে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা; এবং আরও শক্তিশালী, সবুজ, স্বাস্থ্যকর উন্নয়ন বাস্তবায়ন করা।
সি চিন পিং আরও বলেন, জাতিসংঘের সাথে সহযোগিতা জোরদার করতে এবং সাথে একযোগে ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ ও ‘বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ’ বাস্তবায়নের জন্য কাজ করতে চায় চীন।

চীনা বৈশিষ্টসম্পন্ন আধুনিকায়ন মানবজাতিকে সামনে এগিয়ে নেবে এবং চীনের নতুন উন্নয়ন বিশ্বের জন্য নতুন সুযোগ বয়ে আনবে। চীন সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করে যাবে এবং দৃঢ়ভাবে জাতিসংঘের কাজকর্ম সমর্থন করবে বলেও তিনি উল্লেখ করেন।সূত্র: সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD