শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বেলজিয়ামের অন্তারপেনের সিটি নির্বাচনে প্রার্থী হলেন শায়লা শারমীন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

বেলজিয়াম থেকে ফারুক মোল্লা: বিশ্বজুড়ে অনেক প্রবাসীই নানাভাবে উজ্জ্বল করেছেন বাংলাদেশের মুখ। এদের মধ্যে অনেকে জড়িয়ে পড়েছেন প্রবাসে অনেক দেশের মূল ধারার রাজনীতিতে। যোগ্যতা আর মেধার পরিচয় দিয়ে তারা লড়ছেন প্রবাসে দেশগুলোর জাতীয় বা স্থানীয় নির্বাচনে। তাদেরই একজন শায়লা শারমীন।

বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

অন্যদিকে ব্রিটিশ রাজনীতিতে এখন পরিচিত নাম রুশনারা আলী, টিউলিপ সিদ্দিকী এবং রুপা হক। প্রত্যেকেই যুক্তরাজ্যের নির্বাচিত সংসদ সদস্য। নির্বাচিত হয়ে বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী দায়িত্ব পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত হিসেবে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ নিয়োগ পেয়েছেন ব্রিটিশ সরকারের ছায়া শিক্ষামন্ত্রীর।

শায়লা শারমীন তেমন আরেকজন। তিনি বেলজিয়ামের মূলধারায় প্রথম বাংলাদেশী নারী প্রার্থী। বেলজিয়ামের অন্তারপেনের জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে পিভিডিএ পার্টি থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৪ অক্টোবরের নির্বাচনে শায়লা শারমীন জয়ী হবেন এমন প্রত্যাশা বেলজিয়াম প্রবাসী বাংলাদেশীদের। এর আগে ব্রাসেলসের স্থানীয় সরকার নির্বাচনে আরেকজন বাংলাদেশী নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD