শিরোনাম :
পুলিশ হবে জনগণের বন্ধু, কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যৌতুক ও মাদক নির্মূলে পরিবার থেকেই পরিবর্তনের ডাক ভূমি প্রতিমন্ত্রীর প্রতিবন্ধী তরুণদের প্রযুক্তি দক্ষতা বাড়াতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ,অভিযুক্তদের দ্রুত বিচারের দাবি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ভুটান, ড্রয়ে স্বস্তির আভাস ‘এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই’-পেট্রোবাংলা বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ

বেনাপোলের কাগজপুকুর শহীদ স্মৃতি সৌধটি যেন ডাষ্টবিন!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮

আরিফুজ্জামান আরিফ বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের কাগজপুকুরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র স্মৃতিসৌধের জায়গাটি অযত্ন আর অবহেলায় এখন ময়লা-আবর্জনার স্তুুপ জমে ডাষ্টবিনে পরিণত হয়েছে।

ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মহুত্তি দেওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর নামক স্থানে একটি স্মৃতি সৌধ স্থাপন করে বেনাপোল পৌরসভা। আর স্মৃতিসৌধ কে ঘিরে এখানে একটি কাঁচা বাজার গড়ে উঠে।

ফলে এখন প্রায়ই সময় বাজারের উচ্ছিষ্ঠাংশ ময়লা-আবর্জনা ফেলা হয় স্মৃতি সৌধের স্থানটিতে।পরিনত হতে চলেছে ডাষ্টবিনে। আর এদিকে বেনাপোল পৌরসভা কর্তৃক স্মৃতিসৌধের স্থানটি পরিস্কার পরিচ্ছন করার কথা থাকলেও সেটা করা হয় না বলে জানান এলাকার সচেতনমহল ও এলাকাবাসী ।

ফলে সম্পূর্ণ অযত্ন আর অবহেলায় এই স্থানটি ক্রমেই শ্রদ্ধাহীনতার দিকে এগিয়ে চলেছে। যে কোন জাতীয় উৎসব পালন কালীন সময় সংশিষ্ট কর্তৃপক্ষ ধোয়া-মোছার কাজটি করে থাকলেও পরে আর তা করা হয় না।

এলাকার সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন,কাচাঁ বাজার এলাকা থেকে স্মৃতিসৌধটি সরিয়ে অন্য জায়গায় সরিয়ে
নেওয়ার ব্যবস্থা করা হোক।নচেৎ স্মৃতিসৌধ টিকে রাখতে প্রয়োজনীয় অতীব জরুরী কার্যকারী পদক্ষেপ।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্মৃতিসৌধটির সৌন্দর্য বর্ধনে জরুরি কার্যকারী ব্যবস্হা গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা এলাকার সচেতন মহলের।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD