শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

বিশ্বে এ্যাঙ্গেলা, দক্ষিণ এশিয়ায় সেরা ক্ষমতাধর নারী শেখ হাসিনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

জার্মানবাংলা অনলাইন : বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস। এই তালিকানুসারে ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল। ক্ষমতাধর নারী হিসেবে ২৯তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় তার চেয়ে ক্ষমতাধর কোনও নারী নেই।

ফোর্বস শেখ হাসিনার বর্ণনায় জানিয়েছে, তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। বর্তমানে নিজের ৪র্থ মেয়াদে আছেন তিনি। তারা বলছে, শেখ হাসিনা নিজেই মনে করেন এটি তার সর্বশেষ টার্ম। এ কারণে তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এই তালিকা অনুসারে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল। তার পরেই আছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিশ্চিন ল্যাগার্দে। ৩ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভ স্পিকার ন্যান্সি পেলোসি। ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট উরসুলা ভ্যান ডার লিয়েন আছেন ৪ নম্বরে। জেনারেল মটরস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা আছেন ৫ম স্থানে।

দক্ষিণ এশিয়ায় শেখ হাসিনার পরেই রয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। তার অবস্থান ৩৪। দক্ষিণ এশিয়া থেকে এই তালিকায় স্থান পেয়েছেন ব্যবসায়ী রশনি নাদার মালহোত্রা, কিরন মজুমদার-শ। এই তালিকার ১০০ নম্বরে আছেন পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থনবার্গ। এই তালিকার বাকি উল্লেখযোগ্য নাম হলো, মেলিন্ডা গেটস (৬ষ্ঠ), অপরাহ উইনফ্রে (২০), রানি এলিজাবেথ (৪০), ইভাঙ্কা ট্রাম্প (৪২তম), রিহান্না (৬১তম), টেইলর সুইফট (৭১তম)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD