শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

বিশ্বের শান্তি ও উন্নয়নে আরও বেশি নিশ্চয়তা সৃষ্টি করতে হবে:বোয়াও এশিয়া ফোরামে লি ছিয়াং

ছাই ইউয়ে মুক্তা, বেইজিং:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
新华社照片,博鳌,2023年3月30日 李强出席博鳌亚洲论坛2023年年会开幕式并发表主旨演讲 3月30日上午,国务院总理李强在海南博鳌出席博鳌亚洲论坛2023年年会开幕式,并发表题为《以人类命运共同体理念为引领 为世界和平与发展注入更多确定性》的主旨演讲。 新华社记者 刘彬 摄

চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং ৩০ মার্চ সকালে হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও এশিয়া ফোরামের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার বিন ইব্রাহিম, আইভোরি কোস্টের প্রধানমন্ত্রী প্যাট্রিক আচি জেরোম, ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা-পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলের বিভিন্ন মহলের দেড় সহস্রাধিক প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লি ছিয়াং তাঁর ভাষণে বলেন, বর্তমান বিশ্ব অস্থিতিশীলতা ও অনিশ্চয়তায় পূর্ণ। ১০ বছর আগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো মানবজাতির অভিন্ন কল্যাণের কমিউনিটির ধারণা দিয়েছিলেন। এই ধারণা বিশ্বে দীর্ঘস্থায়ী শান্তি ও সাধারণ সমৃদ্ধি প্রচারের নিয়ন্ত্রকশক্তি হয়ে উঠছে।
লি ছিয়াং বলেন, এশিয়ার অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলতে হবে। বিশ্বের শান্তি রক্ষা, উন্নয়নের চালিকাশক্তি উন্নত, সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করতে হবে। বিশ্বের শান্তি ও উন্নয়নে আরও বেশি নিশ্চয়তা সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, অনিশ্চিত বিশ্বে চীনের নিশ্চয়তা হলো বিশ্বের শান্তি ও উন্নয়ন রক্ষার প্রধান অবলম্বন। চীনের উন্নয়নের লক্ষ্য ও ভবিষ্যত নিশ্চিত। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ও প্রবণতা শক্তিশালী। বিশ্ব অর্থনীতির উন্নয়নে আরও বেশি অবদান রাখার ক্ষমতা চীনের আছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD