শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

বিশ্বজয়ের পর শিরোপা নিয়ে দেশে ফিরলো যুবা টাইগাররা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

বিশ্বজয়ের পর বাংলাদেশে ফিরেছেন অনূর্ধ্ব-১৯ যুবা ক্রিকেটাররা। আজ ১২ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আকবর আলীরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে দেশে আসেন লাল-সুবজের প্রতিনিধিরা।

যুবা টাইগারদের বহনকারী বিমানটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের ওয়াটার স্যালুট দিয়ে বরণ করে নেওয়া হয়। টার্মিনালের সামনে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দিয়ে বিমানের দুদিক থেকে পানি ছিটানোর মাধ্যমে টাইগারদের বরণ করে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।

পরে বিমান থেকে নামার পর লাল-সবুজের প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেবেন বিসিবি সভাপতি ও পরিচালকরা। এরপর বিমানবন্দর থেকে সরাসরি বিসিবিতে নিয়ে যাওয়া হবে তাদের।

প্রথমবারের মতো ক্রিকেটে বিশ্বকাপের দেখা পায় বাংলাদেশ। তাই যুবাদের বরণ করতে আয়োজনের কমতি রাখেনি বিসিবি।

যুবাদের এমন অর্জনে পুরো দেশই ভাসছে আনন্দে-উল্লাসে। ছেলেদের এমন সাফল্যে সাজসাজ রব করছে দেশের ক্রিকেটের আঁতুড় ঘর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

মিরপুর আসার পর তাদের নিয়ে কেক কাটা হবে। এখানে তাদের সংবর্ধনা দেয়া হবে। এরপর যুবাদের নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন নাজমুল হাসান পাপন। রাতে ডিনারের ব্যবস্থা থাকবে। এরপর যাদের বাসা ঢাকায় তারা রাতেই চলে যাবেন। আর বাকিরা বিসিবি একাডেমিতে অবস্থানের পর পরদিন সকালে গ্রামের বাড়িতে ফিরবেন।

গত রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বৈশ্বিক কোনো শিরোপা ঘরে তুলে নিলো বাংলাদেশের যুবারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD