শিরোনাম :
বাগেরহাটে নির্মাণাধীন সেফটি ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে রাষ্ট্রের মূল ভিত্তি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, বিপুল সরঞ্জামসহ আটক ৪ ধর্ষণ ও আত্মহত্যার ঘটনা বাড়ায় উদ্বেগ, জুলাইয়ের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ খেলাধুলার সঙ্গে আত্মরক্ষার শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মার্শাল আর্ট চালুর পরিকল্পনায় সরকার বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা চালুর তাগিদ দিল ভারতের সংসদীয় কমিটি মরক্কো-স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, প্রাণ গেল ৫৭ জনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক উন্নয়ন ব্যয় ৫৩ বছরের সর্বনিম্নে, শঙ্কায় অর্থনীতি ২০১৬ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম, জার্মানিতে গরমে প্রায় ১০ হাজার মৃত্যু

বিভিন্ন জেলা-উপজেলায় ভিশন সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ আগস্ট, ২০১৮

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি: ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জসহ আশপাশের ৮টি জেলার ২০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেছেন।

বুধবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটে সংযোগ স্থাপন করে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন।

গোপালগঞ্জের এ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

ভারতের তামিল নাড়–র মাধুরাই অরবিন্দ চক্ষু হাসপাতালের সহযোগিতায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট থেকে বাংলাদেশে কমিউনিটি ভিশন সেন্টার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিশন সেন্টার থেকে গরীব অসহায় রোগীরা বিনামূল্যে অনলাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন।

ঘরে বসেই তারা চক্ষু সেবা পাবে। এতে গরীব ও অসহায় রোগীদের যাতায়াত খরচ সাশ্রয় হবে। পাশাপাশি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালে এসে এসব রোগী চোখের সব ধরণের চিকিৎসা, ছানি ও নেত্রনালীসহ অন্যান্য অপারেশনের সুযোগ পাবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD