শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

বিদ্যুতের বাড়তি দাম মেনে নিন: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য বিদ্যুতের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, শতভাগ বিদ্যুৎ পৌঁছানোর জন্য একটু কষ্ট হবে। বিদ্যুতের জন্য সরকারকে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই দুর্ভোগ সাময়িক, এটি মেনে নিতে হবে।

কাদের আজ ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাজধানীর হাতিরপুলে ফিকামলি সেন্টারে শহীদ সেলিম-দেলোয়ারের স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এ কথা বলেন। শহীদ দেলোয়ার সেলিম স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ অতিষ্ঠ ছিল। ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন বিদ্যুৎ থাকত না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ আর পানির জন্য কোন অসুবিধা হচ্ছে না। আগে এই শহরে পানি আর বিদ্যুতের হাহাকার লেগে থাকতো।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তেভেজা মাটিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের অভাব মিটিয়ে মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। আমরা হঠাৎ করে গণতন্ত্রকে স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে পারিনি। গণতন্ত্রের জন্য অনেক রক্ত, অনেক আন্দোলন করতে হয়েছে। আজকে এসব দিন আমাদের ইতিহাসের পাতায় আছে বাস্তবে আমরা এ দিনগুলোকে ভুলে যাচ্ছি।

তিনি চলমান অপকর্মের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। কাদের বলেন, শেখ হাসিনা অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। তিনি দলের লোককেও ছাড় দিচ্ছে না। এই শুদ্ধি অভিযানে সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।

স্মৃতি পরিষদের সভাপতি ড. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD