শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

বিদ্যালয়ের পাশে প্রভাবশালীর পশুর খামার: দুর্গন্ধে ব্যাহত হচ্ছে শিক্ষা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮

এম শিমুল খান, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যালয়ের জায়গা দখল করে গরু ও মুরগির খামার তৈরি করেছে একটি প্রভাবশালী মহল। এতে ব্যাহত হচ্ছে ওই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি পহেলা জুলাই ১৯৭৩ ইং তারিখে স্বীকৃতি পায় এবং ১৯৯৩ সালের জানুয়ারিতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। বিগত কয়েক দশক ধরে অত্র এলাকাকে জ্ঞানের আলোয় আলোকিত করে আসছে ওই প্রতিষ্ঠানটি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তিলক চন্দ্র বাড়ৈ, মনমথ রঞ্জন বাড়ৈ, সুনিল বাড়ৈর ছেলে সুশান্ত বাড়ৈ, সুকান্ত বাড়ৈসহ স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ফায়দা লোটার হীনকর্মে লিপ্ত হয়ে অন্ধকারে ঠেলে দিচ্ছে বিদ্যালয়টিকে। তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্নভাবে অত্র প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নষ্ট করাসহ নানা কার্যক্রমে বিঘ্ন ঘটিয়ে আসছে। গত ১১ আগস্ট জোরপূর্বক বিদ্যালয়ের গাছ কাটা, জায়গা দখল করে গরু-মুরগির খামার তৈরি করা এবং সুকান্ত বাড়ৈ কর্তৃক বিদ্যালয়ের ছাত্রীদের উক্ত করাসহ বিভিন্নভাবে তারা বিদ্যালয়টির পরিবেশ নষ্ট করছে।

ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ননী গোপালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ সাংবাদিকদের জানান, জোরপূর্বক বিদ্যালয়ের আংশিক জায়গা দখল করে ছাত্রাবাস ঘেষে খামার তৈরি করার কারণে দুর্গন্ধে ছাত্র-ছাত্রীদের থাকা-খাওয়া-ঘুম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার মান উন্নয়ন সম্পূর্ণরূপে বিঘ্নিত হচ্ছে।

এ ব্যাপারে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD