শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

বিদেশ সফর পরবর্তী প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফর পরবর্তী সংবাদ সম্মেলন আগামী ২ মে বুধবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত শুক্রবার ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যান শেখ হাসিনা। সেখানে সিডনি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসি) ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ গ্রহণ করেন এবং অনুষ্ঠিত প্রীতিভোজে যোগ দেন।

শেখ হাসিনা শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে তাঁর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্ট ড্যাং থাই নগক থিন এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সিডনিতে সাক্ষাৎ করেন। দেশটিতে তিন দিনের সরকারি সফর শেষে গতকাল রোববার রাত ১২টা ৫০ মিনিটে তিনি দেশে ফিরে আসেন।

এর আগে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গাল্ফ শিল্ড-১’ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ এপ্রিল সৌদি আরবে যান প্রধানমন্ত্রী। সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডন যান প্রধানমন্ত্রী।

সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে গত ২৩ এপ্রিল দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD