শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করা যায় না: ড. কামাল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: দেশের মানুষ মাদকের ভয়াবহতা থেকে মুক্তি চায়। তবে বিচার-বহিভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না বলে অভিমত ব্যক্ত করেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
শনিবার (৯জুন) গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, দলমত নির্বিশেষে প্রকৃত মাদক ব্যবাসায়ীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করতে হবে। বিচারের মাধ্যমে মাদকের শিকড় সমাজের থেকে সমূলে উৎপাটনের আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, দেশের মানুষ মাদকের শিকড় সমূলে উৎপাটন চায়। কিন্তু টেকনাফের সরকারি দলীয় সংসদ সদস্য বদিসহ মাদক ব্যবসার গড্ফাদারদের আড়াল করে, মন্ত্রীরা তাদের পক্ষে সাফাই সাক্ষী গেয়ে, অপরাধীদের বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে মাদকবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
ড. কামাল বলেন, চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না। এছাড়া চুনোপুটিদের বিনা বিচারে হত্যা করে সমাজকে মাদকমুক্ত করা যাবে না বলে তিনি মত দেন। আইন-বহির্ভূত বিনা বিচারে হত্যাকাণ্ড চালিয়ে পৃথিবীর কোনো দেশেই মাদকবিরোধী অভিযান সফল হয়নি। তিনি বন্দুকযুদ্ধের নামে বিচার-বহিভূত হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD