শিরোনাম :
শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড বন্যাদুর্গত নেপালের পুনর্গঠনে ভারতের ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা, আট সমঝোতা স্মারক স্বাক্ষর জার্মানির শত শত স্কুলে বোমা হামলার হুমকি, সতর্ক অবস্থানে পুলিশ বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিক: দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপকে প্রধানমন্ত্রী জার্মানিতে যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহাসমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে। যা আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, গতকাল বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপটি সৃষ্টি হয়। যা আজ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গোপসাগরের উত্তরপূর্ব দিকে অবস্থান করছিল। যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি।

এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে উপকূল অতিক্রম করবে। যার প্রভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বইবে বলেও সতর্কতা দিয়েছিল ভারতীয় আবহাওয়া বিভাগ। সাগরে সৃষ্ট নিম্নচাপটির প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের প্রায় সব জায়গায় পরিলক্ষিত হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

এগুলো ছাড়াও অরুণাচল প্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ায় ঢাকা থেকে ৩ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

সাগরে নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে ৩ রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এগুলো হলো — হাতিয়া, বেতুয়া এবং খেপুপাড়া। একইসাথে সব উপকূলীয় এলাকার আশপাশের এলাকা ও নদীবন্দরগুলোতেও এখন নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের (সদরঘাট) যুগ্ম-পরিচালক মুহম্মদ মোবারক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সাগরে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ও নদী বন্দরগুলোতে সতর্কতা সংকেত বহাল রয়েছে। সেজন্য নদী অন্য স্বাভাবিক সময়ের তুলনায় উত্তাল রয়েছে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া বা আয়শাবাগ, এবং ঢাকা থেকে খেপুপাড়া নৌরুটের লঞ্চ ও নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এক ইঞ্জিন বিশিষ্ট নৌযানের চলাচলের ক্ষেত্রেও নিষেধ করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময়ে আবারও নৌযান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD