শিরোনাম :
তীব্র তাপপ্রবাহে ইতালিতে মৃত ৫, তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছানোর আশঙ্কা মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা: ‘প্রকৃত দায়ী কে, তা হয়তো জানা যাবে না’ পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত ১৬৪ গাজায় শিশু হত্যাকে যুদ্ধাপরাধ বলছে জাতিসংঘ, ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তারেক রহমানের সফরে কৌশলগত অংশীদারত্বে নতুন গতি আসবে বাংলাদেশি নির্মাতার প্রথম চলচ্চিত্রেই আন্তর্জাতিক পুরস্কার টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম ঢাকা-বেইজিং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৬ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর রপ্তানি আয় ও কর্মসংস্থানে ভেনামি চিংড়ি হতে পারে নতুন চালিকাশক্তি

বিএনপি ওয়ান ইলেভেনের হোতাদের নিয়ে সক্রিয়: কাদের

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: ওয়ান ইলেভেনের হোতাদের নিয়ে বিএনপির এবার সক্রিয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণ প্রতিহত করবে।
মঙ্গলবার (১৯ জুন) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যৌথ সভা শেষে একথা বলেন কাদের।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, তা নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই। বিএনপির নির্বাচনে আসার পথে আওয়ামী লীগ বাঁধা নয়।

ওয়ান ইলেভেনের কুশীলবরা এবার সক্রিয় হয়েছে, এ ব্যাপারে আওয়ামী লীগ কী ভাবছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আছে, কথাতো থাকতেই পারে, থাইল্যান্ডের বৈঠক। আরও অনেক জায়গায় তারা (বিএনপি) ঘুরে বেড়াচ্ছে। ঢাকাতেও এখানে-ওখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্র টিকবে না।
গত নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা কি আওয়ামী লীগের দোষ? তারা নিজেরাই সবকিছু উপেক্ষা করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তারা নির্বাচন থেকে সরে গেলে দেশের সাংবিধানিক ধারাকে তো জলাঞ্জলি দেওয়া যায় না। এটা হচ্ছে বাস্তবতা। কাদের আরও বলেন, বিএনপির নেতারা নির্বাচনী এলাকায় না গিয়ে বিদেশে ধর্ণা দিচ্ছে। নালিশ করছে, কূটনীতিকদের কাছে যাচ্ছে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা। যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন— দলের যুগ্ম সাধাররণ সম্পাদক দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কৃষি সম্পাদক ফরিদুর নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সম্পাদকমণ্ডলীর অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD