শিরোনাম :
শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন ‘অপরচুনিটি কার্ডে’ জার্মানিতে চাকরি খোঁজার সুযোগ তাইওয়ান প্রণালির শান্তি রক্ষায় চীন-যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন রাখাইনে বিমান হামলায় নিহত ৫০, উদ্বিগ্ন জাতিসংঘ চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংয়ের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রশংসা জাপানের ঘোষিত পারমাণবিক নীতি মেনে চলার আহ্বান ৩৫তম বার্ষিকীতে চীন-ব্রুনাই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ভারতের সিইসির পদত্যাগের দাবিতে ইন্ডিয়া জোটের আন্দোলন ককপিটে সংঘর্ষের পর ইসরায়েলের সব ফ্লাইট বন্ধ ফ্লাইদুবাইয়ের

বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

জার্মানবাংলা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্ন

আজ বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মান্না বলেন, জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের কমন প্রতীক ‘ধানের শীষ’ হবে।

আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু সিদ্ধান্ত হয়নি।

এ সময় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের সঙ্গে সরকারি দলের সদস্যরা যুক্ত বলে দাবি করে সরকার বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অপরাধীদের দ্রুত গ্রেফতারের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD