শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

বার্লিনে পাওয়া গেলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮

জার্মানির বার্লিন শহরের কেন্দ্রে শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় তারা ১১০০ পাউন্ড ওজনের বোমাটি নিষ্ক্রিয় করতে তাকে নিয়ন্ত্রিত বিস্ফোরনের মাধ্যমে উড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে, তারা প্রায় ১০ হাজার বাসিন্দাকে ঘটনাস্থলের আশেপাশ নিরাপদ অঞ্চলে সরে যাবার নির্দেশ দেন। এরফলে সাময়িকভাবে বার্লিন জুড়ে তীব্র ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। অবশ্য পড়ে কতৃপক্ষ যানজট নিরসনে তাৎক্ষনিক পদক্ষেপ নেন।  উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির রাজধানী বার্লিনকে লক্ষ্য করে কার্পেট বোমা হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন বিমানবাহিনী। বার্লিনের পতনের পূর্বে রাশিয়ান বিমান বাহিনীও বার্লিনে অব্যাহত বোমা হামলা চালায়। এই বোমাগুলির অধিকাংশ বিস্ফোরিত হলেও মাঝেমাঝেই অনেক অবিস্ফোরিত বোমা নির্মাণকাজের খনন চলাকালে পাওয়া যায়। বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD