শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বার্লিনের কাছাকাছি ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

জার্মানি থেকে ফাতেমা রহমান রুমা: ভয়াবহ দাবানলে পুড়ছে জার্মানির রাজধানী বার্লিনের কাছে বেশ কয়েকটি বন৷ পাহাড়ি বন হওয়ায় আগুন আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷ আগুন ছড়িয়ে পড়ায় শুক্রবার (২৪ আগস্ট) নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে ৩টি গ্রামের কয়েকশ’ বাসিন্দাকে।

আগুন নেভানোর চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা

বার্লিনের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে আশেপাশের এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে অন্তত ৬০০ ফায়ার সার্ভিস কর্মী।

গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় দাবানলের। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের সোভিয়েত সেনাদের পুতে রাখা গোলাবারুদ রয়েছে ঐ এলাকায়। তাই রয়েছে বিস্ফোরণের ঝুঁকিও।

এরইমধ্যে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিস্ফোরণের ঝুঁকি থাকায় আগুন নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়া যাচ্ছে না। গাছ কেটে আগুন ছড়িয়ে পড়া প্রতিরোধের চেষ্টা চলছে।

দাবানল ছড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রাস্তা। নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ঐ অঞ্চলের রেল যোগাযোগও।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD