বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা শ্রমিক দল সভাপতি ও সাবেক পৌর কমিশনার লিয়াকত সরদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জাতীয়তাবাদী বন্ধুদল বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান শিমুলসহ বিএনপির অঙ্গসংগঠন ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীর নামে বাগেরহাট সদর থানায় পুলিশ কর্তৃক মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।
এ ধরনের উদ্দেশ্যমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি সহ- সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, খান মনিরুল ইসলাম, সাবেক জাসাস নেতা মন্জুর মোর্শেদ স্বপন, বন্ধুদল কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, বাগেরহাট জেলা যুবদল সভাপতি হারুন আল রশীদ, বিএনপি নেতা বদরুল আলম মানু, ছাত্রনেতা নিয়াজ রাসেল, রাসেদ, বদরুল ও মাসুম প্রমুখ।