শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

বাগরাম ঘাঁটি ফেরত চাইছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানের বাগরাম ঘাঁটি যুক্তরাষ্ট্র আবারও নিয়ন্ত্রণে নিতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি আবারও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমরা এটা (বাগরাম ঘাঁটি) ফিরে পেতে চাই। এটি একটি কৌশলগত জায়গায় অবস্থিত, চীনের খুব কাছে।

বাগরাম ছিল একটি সোভিয়েত-নির্মিত সামরিক ঘাঁটি, যা ৯/১১ হামলার পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

কিন্তু ২০২১ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয় এবং এর কিছুদিনের মধ্যেই তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়।

তবে কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানে মার্কিন সেনা বা সামরিক উপস্থিতির কোনও প্রয়োজন নেই।

জালাল এক এক্স পোস্টে বলেন, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক হতে পারে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে। কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কোনও সামরিক ঘাঁটির প্রয়োজন নেই।

এদিকে যুক্তরাষ্ট্রের নাগরিক যারা আফগানিস্তানে ভুলভাবে আটক রয়েছেন, তাদের মুক্তির বিষয়ে মার্কিন কর্মকর্তারা তালেবান সরকারের সঙ্গে আলোচনা করছেন। সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD