শিরোনাম :
বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ সরকারের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখবেন: ধর্মমন্ত্রী।

বাংলাদেশে সরকারি সফরে পাকিস্তান নৌবাহিনী প্রধান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। সফরের অংশ হিসেবে রবিবার বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

নৌবাহিনী সদর দপ্তরে পৌঁছালে এডমিরাল আশরাফকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে, যা পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি।

সাক্ষাৎকালে পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাই কমিশনার, ডিফেন্স এটাশে এবং নৌবাহিনী সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, পাকিস্তান নৌবাহিনী প্রধান একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পাকিস্তান নৌবাহিনী প্রধানের সফরের সময় পিএনএস সাইফ (PNS SAIF) জাহাজও চট্টগ্রামে পৌঁছেছে। জাহাজের অধিনায়কসহ কর্মকর্তা ও নাবিকরা চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনী ঘাঁটি এবং অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। পাশাপাশি, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও জাহাজটি পরিদর্শন করবেন, যা পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, পাকিস্তান নৌবাহিনী প্রধান এবং জাহাজটি ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD