শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

বাংলাদেশে বিএমডব্লিউ, মার্সিডিজ গাড়ি অ্যাসেম্বলের প্রস্তাব জার্মানির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশে বিশ্বখ্যাত ব্র্যান্ড বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ গাড়ি সংযোজনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে প্রস্তাব দিয়েছে জার্মানির উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। অর্থমন্ত্রী বলেছেন, এই ব্র্যান্ড দুটি থাইল্যান্ডে যেভাবে গাড়ি অ্যাসেম্বল করে, সেভাবেই বাংলাদেশেও করবে।

৯ সেপ্টেম্বর, সোমবার, রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ সফরে আসা জার্মানির উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান দুটির প্রস্তাব সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, “বিএমডব্লিউ ও মার্সিডিজ বেঞ্জ কিছু পার্টস এখানেই তৈরি করবে এবং কিছু পার্টস বিদেশ থেকে নিয়ে আসবে। পরে এখানে অ্যাসেম্বলি করবে।”

জার্মানি থেকে আসা ব্যবসায়ী প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর সে অনুযায়ী বাংলাদেশের তরফে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। একে “খুবই উত্তম প্রস্তাব” আখ্যা দিয়ে এর সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “তাহলে আর আমাদেরকে ব্যয়বহুল গাড়ি আমদানি করতে হবে না।”

সেই সঙ্গে জিএসপি সুবিধা যেন বাতিল না হয়ে যায় এ ব্যাপারে প্রতিনিধি দলটি সর্বতোভাবে বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখতে জার্মানির ব্যবসায়ী প্রতিনিধি দলটি পাঁচ দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।, দলটি বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজের নেতৃত্বে সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, জার্মানির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরনো। অনেক আগেই থেকেই তারা আমাদের দেশে বিনিয়োগ করে আসছে।

অ্যাসোসিয়েশন অব জার্মান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সঙ্গে নিয়ে জার্মান এশিয়া-প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশন জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদলের এ সফরের আয়োজন করেছে। এই দলে বস্ত্র, আসবাবপত্র, জাহাজ থেকে শুরু করে পরিবেশ-প্রযুক্তি, ব্যাংকিং ও পর্যটন খাতের প্রতিনিধিরা রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD