শিরোনাম :
বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয়ের আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ইসির জুলাই স্মৃতি জাদুঘর দেখতে প্রথম দিনেই দর্শনার্থীদের ঢল আবৃত্তিকে শিল্প-সংস্কৃতির স্বীকৃত শাখা করতে আইনি উদ্যোগ: আইনমন্ত্রী ‘প্রযুক্তি উদ্ভাবনেই অর্থনৈতিক সার্বভৌমত্ব’, ওসাকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রামাণ্যচিত্রের অসঙ্গতি নিয়ে দুঃখ প্রকাশ : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর গণতন্ত্রের সংগ্রামের দলিল হবে: প্রধানমন্ত্রী মানবপাচার মোকাবিলায় সমন্বিত তথ্য বিনিময়ে বাংলাদেশ-আইওএমের জোর বাগেরহাটে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

বাংলাদেশের সচিবালয়ে সপ্তাহে দু’দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ

জিবিসি নিউজ, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫

বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয়ে সপ্তাহের দুই দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার এই নির্দেশনা দিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) মো. জসিম উদ্দীন বুধবার রাতে বলেন, সপ্তাহে দুই দিন অর্থাৎ প্রতি সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার জারি করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগে সচিবালয়ে সপ্তাহে একদিন সোমবার দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এখন থেকে সপ্তাহে দুই দিন সোম ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

এর আগে, সরকারি কর্মকর্তাদের বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD