শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বাংলাদেশি শায়লা শারমীন বেলজিয়ামে কাউন্সিল নির্বাচিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮

ফারুক মোল্লা ব্রাসেল থেকে: বেলজিয়ামের দ্বিতীয় বৃহত্তম শহর এন্টোয়রপেনের পিবিডিএ পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত শায়লা শারমীন কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ নির্বাচনে বেলজিয়ামের এন্টোয়রপেন জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন।

যোগ্যতা আর মেধার পরিচয় দিয়েই নির্বাচিত হন শায়লা শারমীন। তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও সফলতার সাথে কাজ করে আসছেন। শায়লা শারমীন স্থানীয় বেলজিয়াম নাগরিকসহ সব দেশের নাগরিকদের কাছে বেশ জনপ্রিয়।

বরিশালের মেয়ে শায়লা শারমীন স্বামী জাহিদুল ইসলাম ও একমাত্র পুত্র সায়মনকে নিয়ে এন্টোয়রপেনে বসবাস করছেন। ১৫ বছর পূর্বে ব্যবসায়ী স্বামী জাহিদুল ইসলামের সূত্রেই বেলজিয়ামে যান শায়লা শারমীন। তার এই বিজয়ে বেলজিয়ামে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল হয়েছে। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর সব বাংলাদেশি ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শায়লা শারমীন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD