শিরোনাম :
গ্লোবাল সাউথের উন্নয়ন ও বৈশ্বিক শাসনে এসসিওর নতুন দায়িত্ব চীন-মিশর অংশীদারিত্ব আরও গভীর করতে ২০টির বেশি সহযোগিতা দলিলে স্বাক্ষর বন্যায় বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ প্রায় এক শতাব্দী পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানের সাক্ষাতের অনুমতি ট্রাইব্যুনালের ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির ১ বিলিয়ন ডলার অর্থায়ন বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র বন্ধ ও শান্তি ফেরাতে সমন্বিত পরিকল্পনা রয়েছে: মীর হেলাল

বন নগরীতে ‘ভিশন জিরো প্লাস্টিক’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

টেকসই পৃথিবী ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বানকে সামনে রেখে বন নগরীর বাড গোডেসবার্গে অনুষ্ঠিত হলো শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘ভিশন জিরো প্লাস্টিক’ শীর্ষক এ আয়োজন শিশুদের সৃজনশীলতা ও পরিবেশবান্ধব চিন্তাভাবনাকে নতুন মাত্রায় তুলে ধরে।

শনিবার সকালে কেন্দ্র ব্যবস্থাপনা ভবন রঙ, কল্পনা ও কৌতূহলে ভরে ওঠে। প্রতিযোগিতায় ৫ থেকে ৮ এবং ৯ থেকে ১৪ বছর বয়সী দুটি গ্রুপে শিশুরা অংশ নেয়। তারা মাইক্রোপ্লাস্টিকমুক্ত সমুদ্র, পরিবেশ সুরক্ষা ও পৃথিবী রক্ষার বার্তা নিজেদের ক্যানভাসে ফুটিয়ে তোলে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাজি ফাউন্ডেশনের নির্বাহী পরিষদ সদস্য ড. আব্দুল হাই, জার্মান ওয়ার্কিং গ্রুপ ফর বাংলাদেশ (ডিএএফবি)-এর নির্বাহী সদস্য ফাতামা জাবিন, বন নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সমন্বয়কারী ভানেসা পুলেন এবং কুলটুর ভারবিন্ডেট-এর প্রকল্প পরামর্শদাতা ইনেস বোহমে। তারা শিশুদের জন্য পরিবেশ রক্ষার নানা দিক সহজভাবে উপস্থাপন করেন। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব শেষে শিশুরা চিত্রাঙ্কনে মনোযোগী হয়।

গ্যালারি ওয়াকে ছোট্ট শিল্পীরা নিজস্ব কাজ ব্যাখ্যা করে, আর অভিভাবক ও অতিথিরা সেগুলো নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহর ও জেলা ব্যবস্থাপক ফ্র্যাঙ্ক স্মিটজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী মারুফ আহমেদ, ইনেস বোহমে ও ভানেসা পুলেন বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিচারকদের ভাষ্যমতে, অসাধারণ শিল্পকর্ম থেকে বিজয়ী নির্বাচন করা ছিল দারুণ চ্যালেঞ্জিং।

গ্রুপ এ-তে প্রথম স্থান অর্জন করেন সাবিকা হক সুভা (৬), দ্বিতীয় হন আলিয়া ইসলাম (৬) এবং তৃতীয় স্থান লাভ করেন রুমাইসা আল জারিয়া (৫)। গ্রুপ বি-তে প্রথম হন রাশিকা রামিন (১০), দ্বিতীয় মানাফ আল ওয়াজিরান (৯) এবং তৃতীয় ওমর ইসলাম (৯)।

 

শিল্পী মারুফ আহমেদ শিশুদের উদ্দেশে বলেন, “শিল্প আমাদের কাছে যা গুরুত্বপূর্ণ, তা দৃশ্যমান করে। এটি আমাদের প্রতিদিনের জীবনে ছোট ছোট পরিবর্তনের জন্য অনুপ্রাণিত করতে পারে।”

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করে বাড গোডেসবার্গ সেন্টার ম্যানেজমেন্ট, কালচার কানেক্টস, বন নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট এবং ডিএএফবি। মিডিয়া পার্টনার হিসেবে ছিল আওয়ার ভয়েস অনলাইন ও ডি গ্রেঞ্জে ম্যাগাজিন।

সমাপনীতে সেরাজি ফাউন্ডেশনের সভাপতি সিরাতুন নাইম, সাধারণ সম্পাদক সাইফুল হায়দার, নির্বাহী সদস্য খুরশিদ হাসান সজিব, সীমান্ত পত্রিকার প্রধান সম্পাদক রিয়াজুল ইসলাম ও টেলিভিশন সাংবাদিক ধ্রুব ব্যানার্জি অনুষ্ঠানের বিভিন্ন অংশ সঞ্চালনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD