শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

বন্যা দুর্গত ২৫ হাজার মানুষকে ইইউ’র সহায়তা

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও টাঙ্গাইল জেলার বন্যা দুর্গত ২৫ হাজার মানুষের জন্য সহায়তা দিয়েছে।

সোমবার (৩ আগস্ট ) ইইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা বন্যা দুর্গত জনগোষ্ঠীকে সাহায্য করার জন্য মানবিক সহায়তা হিসেবে ১,০০,০০০ ইউরো (প্রায় এক কোটি টাকা) প্রদান করছে।
ইইউ-এর অর্থ সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) নগদ অর্থ প্রদানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের সবচেয়ে জরুরি চাহিদা পূরণ করবে।

এই অর্থ সহায়তা লোকজনকে তাদের সম্পদ ও গবাদি পশুসহ নিরাপদ স্থানে আশ্রয় গ্রহন, প্যাকেটজাত খাদ্য, পানি বিশুদ্ধকরণ ইউনিট, তেরপলিন এবং প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী সরবরাহ এবং একই সঙ্গে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি’র (আইএফআরসি) দুর্যোগ ত্রাণ জরুরি তহবিলে (ডিআরইএফ) ইইউ-এর সামগ্রিক অবদানের অংশ হিসেবে এই অর্থ সহায়তা দেয়া হচ্ছে।

ইইউ আশঙ্কা করছে, বন্যার ফলে ফসল ও কৃষিজমির ক্ষতি বাংলাদেশের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD