শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

‘বন্দুকযুদ্ধে’ ময়মনসিংহে নিহত ২

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন।সোমবার রাতে নগরীর কালীবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত মাদক বিক্রেতারা হলেন- মো. রনি (৩০) ও আনোয়ার হোসন ওরফে আনার (৩৮)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি (তদন্ত) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কালিবাড়ি লেন এলাকায় পরিত্যক্ত একটি বাড়ির সামনে অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। উভয়ের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়।

পরে এলাকা তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় রনি ও আনারকে উদ্ধার করা হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD