শিরোনাম :
ভালোবাসা, মর্যাদা ও বৈচিত্র্যের বার্তা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা প্রাইড ২০২৬ অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত ও গণতন্ত্রীকরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ ‘ফেয়ারওয়েল মাই কনকিউবাইন’ থেকে নতুন আইপি বাণিজ্য-কানে চীনা সিনেমার নতুন অধ্যায় চিপ শিল্পে নতুন সমীকরণ: ‘থাও সূত্র’ ঘিরে বৈশ্বিক প্রযুক্তি মহলে আলোচনা ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে :মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভালো মানুষ হতে হবে: রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮

এ.এম. উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ জন্মভূমি মিঠামইনে তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে।

নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আগামী ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ছাত্র-জীবন থেকে রাজনীতি শুরু করেছি। আমি বর্ষাকালে সাঁতরিয়ে মিঠামইন বাজার থেকে বাড়িতে গিয়েছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, উন্নয়নশীল দেশ গড়তে হলে তোমাদের সৎ থাকতে হবে। সৎ হয়ে কাজ করতে হবে।

মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, হাইকোর্টেও বিচারপতি আমির হোসেন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মো. সারোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জিল্লুর রহমান মিঠামইন উপজেরা পরিষদ চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া। এ সময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ। এর আগে রাষ্ট্রপতি মিঠামইনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

২৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি বাড়ির মসজিদে জুমার নামাজ পড়ে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। পরে বিকেলে হেলিকপ্টারযোগে বঙ্গবভনের উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD