শিরোনাম :
বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ ওয়াশিংটনে সি চিন পিং, চীন-মার্কিন সম্পর্কের নতুন দিকনির্দেশনার প্রত্যাশা

বগুড়ায় চার খুনের রহস্য উদঘাটন: গ্রেফতার তিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১৪ মে, ২০১৮

এম নজরুল ইসলাম, বগুড়া ব্যুরো: বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর চার খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ। পুলিশ হেড কোয়াটার্স উইং ও জেলা পুলিশের যৌথ তদন্তের পর হত্যাকান্ডে অংশ নেয়া তিনজনকে গ্রেফতার করে। পুলিশের কাছে হত্যার ঘটনা বর্ণনা দিয়ে জবানবন্দী দিয়েছে গ্রেফতারকৃতরা। তারা হলেন, জুয়েল শেখ (২৫), আবুল কালাম আজাদ (৪৮) এবং রুবেল (২৭)। তাদের সকলের বাড়ি শিবগঞ্জ উপজেলায়।
চার হত্যা মামলার বর্ণনা দিতে গিয়ে সোমবার বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বলেন, মাদকের পাওনা টাকা নিয়ে বিরোধের কারণে চারজনকে হত্যা করা হয়েছে।
এরআগে গত সোমবার (৭ মে) শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর গ্রামের একটি ধানক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় জাকারিয়া, সাবু, হেলাল এবং খবির নামের চারজনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। একই স্থানে চারজনকে জবাই করে ফেলে রাখার ঘটনায় আতঙ্ক ও আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় নিহত জাকারিয়ার পিতা বাদী হয়ে ঘটনার পরদিন মঙ্গলবার (৮ মে) ৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর থেকেই পুলিশের একাধিক টিম হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নামে। ঘটনার মাত্র ৬ দিনের মাথায় হত্যাকান্ডের রহস্য উদঘাটনে সফল হয়েছে পুলিশ। হত্যায় অংশ নেয়া তিনজনকে গ্রেফতার ও রহস্যা উদঘাটন হওয়ায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভ‚ঞা’র প্রসংশা বগুড়া জুড়েই। পুলিশ সুপার এবং পুলিশের প্রসংশায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটে শতশত স্ট্যটাস চোখে পড়ারমত।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলী আশরাফ ভ‚ঞা বলেন, নিহত জাকারিয়া শিবগঞ্জ উপজেলার কাঠগড়া গ্রামের জুয়েলের কাছে টাকা পেত। এ নিয়ে জাকারিয়ার সাথে জুয়েলের প্রায়ই ঝগড়া বিবাদ হতো। ঘটনার রাতে জুয়েল ও তার সহযোগিরা পাওনা টাকা পরিশোধের কথা বলে জাকারিয়া ও সাবুকে ডাবইর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে জুয়েল, আবুল কালাম আজাদ, রুবেল সহ আরো ৬ জন মিলে জাকারিয়া ও সাবুকে গলা কেটে হত্যা করে। এ সময় ওই এলাকা দিয়ে হেলাল ও খবির নামের দুইজন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে হেঁটে যাওয়ার সময় লাশ দু’টি দেখে ফেলে। এ সময় হত্যাকারীরা হেলাল ও খবিরকে জিজ্ঞাসা করে, তারা লাশ দেখেছে কিনা ? তারা বলে লাশ দেখেছে এবং বলে কে তাদের খুন করলো? এ কথা বলার পর হত্যাকারীরা ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে হত্যাকারীরা হেলাল ও খবিরকে হত্যার সিন্ধান্ত নেয় এবং তাদেরকেও জবাই করে হত্যা করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD